init($el.children[0]))">
চঁাদপুরে বিদেশি
পিস্তল ও গুলিসহ
গ্রেফতার দুই
মোঃ শফিক তপাদার, চঁাদপুর ঃ
চঁাদপুরে পুলিশের পৃথক অভিযানে
একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড
গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার
করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর
ভোরে কচুয়া পেরৗসভার ৮ নম্বর
ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া
বাড়িতে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা
হলেন কচুয়া পেরৗসভার ৮ নম্বর
ওয়ার্ডের
কড়ইশ
গ্রামের
জাকির
হোসেনের
ছেলে
নাহিদ
হোসেন
(২৭) এবং (তার ভাতিজা) একই
গ্রামের
জাহাঙ্গীর
আলমের
ছেলে
মো.
আরাফাত
(২১)।
পুলিশ
জানায়, রাতে চঁাদপুর পেরৗসভার ৮
নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে
কোড়ালিয়া এলাকায় চঁাদপুর সদর
মডেল
থানা
পুলিশের
এসআই
কালাম গাজী ও এএসআই কামরুল
ইসলামের
নেতৃত্বে
চেকপোস্ট
বসানো
হয়।
এ
সময়
সন্দেহজনকভাবে
চলাচলরত
১০
যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা
হয়।
একপর্যায়ে
আটককৃতদের
মোবাইল ফোন যাচাইকালে
মো.
আরাফাতের
ফোনের
গ্যালারিতে
একটি পিস্তলের ছবি দেখতে পান
পুলিশ
সদস্যরা।
এ
বিষয়ে
জিজ্ঞাসাবাদে
আরাফাত
জানায়,
পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের
এবং শখের বশে পিস্তলটি হাতে
নিয়ে
সে
ছবি
তুলেছিল।পরে
আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে
বুধবার
ভোর
আনুমানিক
৬টার
দিকে
এসআই
কালাম
গাজীর
নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের
একটি দল কচুয়া থানা পুলিশের
সহযোগিতায়
কচুয়া
পেরৗসভার
কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে
অভিযান চালায়।
