ডিসেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা খেলার মাঠ তৈরি করা হবে যুব ও μীড়া প্রতিমন্ত্রী কুমিলস্না প্রতিনিধি: আগামী ডিসেম্বরের মধ্যেই প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরী করা হবে। এভাবে পর্যায়μমে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ করা হবে। এদিকে বায়োগ্যাস পস্নান্ট নির্মাণের জন্য ১০ লাখ টাকা ঋণ দেয়া হবে, যাতে জ্বালানি সংকট কাটাতে বায়োগ্যাসপস্নান্ট বাস্তবায়ন করা হয় । তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিষ্টদের আর কখনো সুযোগ দিতে চাইনা। জ্বালাও পোড়াও আর নয়। ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিষ্টদের উৎপাত বন্ধ করতে হবে । কুমিলস্নার লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন -২ অনুষ্ঠানে প্রধান অতিথির ব ক্ত ব্যে যুব ও μীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এ কথা গুলো বলেন । কুমিলস্নার লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক μীড়া ও সাংস্কৃতিক,নবীনবরণ এবং মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমিলস্নার লাকসাম স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিলস্না -৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম । এ সময়
উপস্থিত ছিলেন কুমিলস্না জেলা প্রশাসক মিজ্‌ রোজী আকতার, কুমিলস্না উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাদুল বারী আবু, কুমিলস্না ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিলস্না দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি আমিরুজ্জামান আমির, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম পেরৗসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল বাংলাদেশ িμকেট বোর্ডের লজিস্টিক ও প্রটোকলস কমিটির চেয়ারম্যান ইয়াসির মো. ফয়সাল আশিক, জাতীয় দলের গোলরক্ষক সাবেক গোলরক্ষক বিপস্নব ভট্টাচার্য,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন। এছাড়াও সকালে কুমিলস্নার লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক μীড়া ও সাংস্কৃতিক, নবীনবরণ এবং মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।