init($el.children[0]))">
ভোটার এখন ১২
কোটি ৯২ লাখ
নিজস্ব প্রতিবেদক :
বর্তমানে
দেশে
মোট
ভোটারের
সংখ্যা ১২ কোটি
৯২ লাখ ২৯
হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ
ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার
৫৭৪ জন এবং নারী ভোটার ৬
কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮
জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার
১ হাজার ২৯৭ জন। বুধবার (২৫
নভেম্বর) রাজধানীর আগারগঁাওয়ে
নির্বাচন
ভবনে
এক
ব্রিফিংয়ে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের
জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ
তথ্য
জানিয়েছেন।
ইসি
সচিব
বলেন, আমরা গত ৩১ আগস্ট যে
ভোটার সংখ্যা বলেছিলাম তারচেয়ে
আজ (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার
বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬
জন। এই ভোটার তালিকা নিয়ে
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)
নির্বাচন
করা
হবে
বলে
জানান
তিনি। আখতার আহমেদ বলেন,
ইউপি
নির্বাচন
নিয়ে
২৯-৩০
নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক
দলগুলোর
সঙ্গে
আমাদের
মতবিনিময় আছে। ৫৫টি দলকে
এই
সংলাপে
আমন্ত্রণ
জানানো
হয়েছে।
