ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা- গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির বর্তমান আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। আগামী পঁাচ বছরে অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ জনশি ক্ত তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ব ক্ত ব্যে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের সনদ দেওয়া নয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সবাইকে চাকরিপ্রার্থী হিসেবে 