বরেন্দ্র অঞ্চলে পানি সংকটের মাশুল গুনছেন নারী-শিশুরা নিজস্ব প্রতিবেদক : একসময় নদী-নালা, খাল-বিল আর উর্বর কৃষিজমির জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চল আজ জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার মুখোমুখি। μমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং নদী-জলাশয় শুকিয়ে যাওয়ায় বাড়ছে পানিসংকট। এর প্রভাব পড়ছে জনজীবন, কৃষি ও প্রকৃতিতে। পানির সংকটের নেপথ্য কারণ, মানুষের জীবনসংগ্রাম এবং বরেন্দ্র অঞ্চলের ভবিষ্যৎ অনুসন্ধানে পঁাচ পর্বের বিশেষ প্রতিবেদন প্রস্তুত করেছে জাগো নিউজ। আজ থাকছে তার প্রথম পর্ব। পরিবারের সদস্যদের রান্না, খাওয়া ও গোসলের জন্য প্রতিদিন প্রয়োজন হয় অন্তত চার বালতি পানি। কিন্তু সেই পানি সংগ্রহ করতেই পাড়ি দিতে হয় দুই থেকে তিন কিলোমিটার পথ। কাপড় ধোয়া, থালাবাসন পরিষ্কার ও গোসলের মতো নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে দূষিত পুকুরের পানিতে। এমন পরিস্থিতিতে পানির সংকট কেবল দৈনন্দিন দুর্ভোগ নয়, জীবনযাত্রার ওপরও ফেলছে গভীর প্রভাব। রাজশাহী, চঁাপাইনবাবগঞ্জ ও নওগঁার বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর μমাগত নিচে নেমে যাওয়ায় নিরাপদ পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। শুকিয়ে যাচ্ছে পুকুর ও জলাধার, অকার্যকর হয়ে পড়ছে সাধারণ নলকূপ। কোথাও কোথাও কয়েকশ ফুট গভীরেও মিলছে না পানির স্তর। এর প্রভাব পড়ছে কৃষি ও জনজীবনে। তবে এই সংকটের সবচেয়ে বড় চাপ বহন করতে হচ্ছে নারী ও শিশুদের। প্রতিদিনের পানির চাহিদা মেটাতে তাদের ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত সময় ও শ্রম। পাশাপাশি দূষিত পানি ব্যবহারের কারণে বাড়ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা পেরৗ এলাকার বাসিন্দা পার্বতী দাশের প্রতিদিনের বাস্তবতা এমনই। পানির সংকটের কারণে বাধ্য হয়ে দূষিত পুকুরের পানিতে থালাবাসন পরিষ্কারসহ বিভিন্ন কাজ করেন তিনি। পার্বতী বলেন, 'আমাদের এখানে পানির চরম সংকট। পানি সংকটের কারণে পুকুরের পানিতেই সবকিছু করতে হয়। পুকুরের পানিতে অনেক ময়লা-আবর্জনা, কিন্তু কিছু করার নেই। নিরুপায় হয়েই এসব নোংরা পানিতে 
গোসল, থালাবাসন মাজা থেকে শুরু করে সবকিছু করতে হয়।' তানোরের আরেক বাসিন্দা রেখা আ ক্ত ার জানান, তাদের বাড়ি থেকে দুই-তিন কিলোমিটার দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। গোসল ও থালাবাসন পরিষ্কারের কাজও করতে হয় পুকুরের পানিতে। দূষিত পানি ব্যবহারের কারণে তাদের সন্তানদের প্রায়ই অসুস্থ হতে হয়। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ চান তিনি। একই এলাকার কিশোরী হাফিজাকেও কলসি নিয়ে দূরের গ্রাম থেকে পানি সংগ্রহ করতে দেখা যায়। সে জানায়, প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাবমারসিবল পাম্প থেকে পানি আনতে হয়। পানির জন্য প্রতিদিনই অনেক পরিশ্রম করতে হয়। গোসলসহ অন্যান্য কাজে ব্যবহার করতে হয় পুকুরের নোংরা পানি। পানির সংকটে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি পানির অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পরিবারের নারী ও শিশুরা। রান্না, পান করা, গোসল, কাপড় ধোয়া ও থালাবাসন পরিষ্কারের জন্য পর্যাপ্ত নিরাপদ পানি না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে দূষিত পুকুরের পানি ব্যবহার করছে। এতে চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের পরিচর্যা ও ব্যি ক্ত গত পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে। এনজিও সংস্থা টিএমএসএসের ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় এখানে বৃষ্টিপাত কম হয়। পাশাপাশি পুকুরের সংখ্যাও তুলনামূলক কম। অনেক সময় পুকুরেও পানি পাওয়া যায় না। সাধারণ নলকূপ থেকেও পর্যাপ্ত পানি ওঠে না। ফলে নারী ও শিশুদের পানির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। তিনি আরও বলেন, এখানকার নারী ও শিশুরা দূষিত পুকুরের পানিতে গোসল, থালাবাসন পরিষ্কার ও কাপড় ধোয়ার মতো নিত্যপ্রয়োজনীয় কাজ করেন। এসব পানি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়া স্বাভাবিক। এ সংকট মোকাবিলায় এনজিওগুলোর পাশাপাশি সরকারকেও কার্যকর উদ্যোগ নিতে হবে। জরিপে উঠে এসেছে সংকটের চিত্র পানি সংকটের ব্যাপকতা উঠে এসেছে রাজশাহীর ১৪টি উপজেলার ৩৮৫টি পরিবারের ওপর পরিচালিত এক জরিপে। জরিপ অনুযায়ী, ৯৫ শতাংশের বেশি পরিবার পানি সংগ্রহে অতিরি ক্ত অর্থ ব্যয়ের কথা জানিয়েছে। ৬১ শতাংশের বেশি মানুষের আয় ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৩ শতাংশ মানুষ দৈনন্দিন ব্যবহার ও কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। জরিপে শতভাগ উত্তরদাতা জানিয়েছেন, তারা নিজেরাই পানির স্তর নিচে নেমে যেতে দেখেছেন। অন্যদিকে প্রায় ৭৮ শতাংশ মানুষ পানি ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা পাননি বলে জানিয়েছেন। পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) তথ্য অনুযায়ী, রাজশাহী, চঁাপাইনবাবগঞ্জ ও নওগঁার ২৫টি উপজেলার ৪৭টি ইউনিয়নের ১ হাজার ৪৬৯টি মেজৗা অতি উচ্চ পানিসংকটাপন্ন। এছাড়া ৪০টি ইউনিয়নের ৮৮৪টি মেজৗা উচ্চ এবং ৬৬টি ইউনিয়নের ১ হাজার ২৪০টি মেজৗা মধ্যম মাত্রার পানিসংকটাপন্ন হিসেবে চিহ্নিত।
হাজার ৭৮৭ বর্গকিলোমিটার। এসব এলাকায় প্রায় ২১ লাখ ৫ হাজার মানুষের বসবাস। ফলে এই সংকট এখন আর নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, বরং বৃহত্তর জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশগত উদ্বেগে পরিণত হয়েছে। অতিরি ক্ত পানি উত্তোলনে বিপর্যস্ত কৃষি ও জনজীবন বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অল্প গভীরতার নলকূপে পানি উঠছে না। কোথাও কোথাও ৪০০ থেকে ৫০০ ফুট গভীর নলকূপ স্থাপন করেও পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে কৃষিকাজের পাশাপাশি সাধারণ মানুষের সুপেয় পানির ব্যবস্থা করাও ব্যয়বহুল হয়ে উঠেছে। স্থানীয় কৃষক আবদুল আজিজ বলেন, 'আগে ১০০ ফুট নিচেই পানির স্তর পাওয়া যেত। কিন্তু এখন ৪০০-৫০০ ফুট নিচেও পানির স্তর পাওয়া যায় না। গভীর নলকূপ বসাতে ৮০-৯০ হাজার টাকার মতো খরচ হয়। এত টাকা আমরা কোথায় পাব? এ বিষয়ে সরকার নজর দিলে আমাদের জন্য ভালো হয়।' অন্যদিকে সরকারি নির্দেশনায় সর্বোচ্চ ১১ হাজার ৪০০টি গভীর নলকূপ স্থাপনের কথা থাকলেও সংশিস্নষ্ট তথ্য অনুযায়ী, এলাকায় ৬২ হাজার শ্যালো টিউবওয়েল ও ৪ হাজার গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। অতিরি ক্ত পানি উত্তোলনের ফলে কোথাও কৃষিজমিতে সেচের সংকট দেখা দিয়েছে, কোথাও আবার খাবার পানির জন্য মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। মন্ডুমালা পেরৗসভার সার্ভেয়ার রাজু আহমেদ বলেন, পানির সংকট মোকাবিলায় তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তবে সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। আগে এলাকায় ধান চাষের প্রবণতা কম থাকলেও এখন ধানচাষে মানুষ বেশি আগ্রহী হচ্ছেন। পুকুরেও আগের মতো পানি থাকছে না। ফলে খাবার পানির জন্য মানুষকে অনেক দূরে যেতে হচ্ছে। এমন সময়ও আসে, যখন আশপাশের কোথাও পানি পাওয়া যায় না। ভূগর্ভস্থ পানির বিকল্প উৎস তৈরির আহ্বান বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের মতে, শুধু ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করে বরেন্দ্র অঞ্চলের পানি সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার তৈরি, নদীর পানি ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ পানির উত্তোলন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল বলেন, সরকার রাজশাহী ও চঁাপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় খাবার পানি সংগ্রহ করতে সবচেয়ে বেশি ভোগান্তি ও শ্রমের শিকার হচ্ছেন নারী ও শিশুরা। তিনি বলেন, পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও সংকট নিরসনে যেসব সংস্থার কার্যকর ভূমিকা রাখার কথা, বাস্তবে এখনো তাদের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে আগামী দিনে পানি সংকটের এই প্রবণতা কিছুটা হলেও কমবে বলে তিনি আশাবাদ ব্য ক্ত করেন।