বন্দরে ৭ নভেম্বর উদ্বোধন হচ্ছে কর্মজীবী মহিলা হোস্টেল শ্রমিক সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে সরকার : শ্রমমন্ত্রী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : শিল্পাঞ্চলে স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চেধৗুরী, এমপি। মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সফরের শুরুতে মন্ত্রী বন্দর উপজেলায় নির্মাণাধীন শ্রমজীবী মহিলা হোস্টেল, ০৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও শ্রম কল্যাণ কমপেস্নক্স, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং নারায়ণগঞ্জ সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। দুপুরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউসে প্রবেশ করলে তাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং গার্ড অফ অনার প্রদান করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলার অতিরি ক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং বিকেএমইএ'র সহ-সভাপতি মোরশেদ সরোয়ার সোহেলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্প মালিক প্রতিনিধিরা।