কর্মীবান্ধব জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচারের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজীকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ঘিরে সৃষ্ট বিতর্কে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি ও তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীরা। এক যেথৗ বিবৃতিতে স্থানীয় বিএনপি জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জানান, কেবল একটি বিচারাধীন মামলার অভিযোগ কে কেন্দ্র করে একজন অভিজ্ঞ ও কর্মী বান্ধব নেতার দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক ত্যাগকে ক্ষুন্ন করা কোনভাবেই সমচীন নয়। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি জনাব আনোয়ার সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন মৃধা এছাড়া জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি রাশেদ শামস, যুবদলের বিপস্নবী সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী ও উপজেলার সাধারণ জনগণ। তাহারা জানান, জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সর্বোচ্চ ত্যাগী একজন নেতা, তাহার ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে পথচলা, তিনি রাজনীতিতে অত্যন্ত পরিচিত অবিশ্বস্ত একটি মুখ। জাহাঙ্গীর ফরাজী ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন এবং কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও ছিলেন। পরে তিনি ভোটের মাধ্যমে ৯৮ পারসেন্ট ভোট পেয়ে সততা ও নিষ্ঠার সাথে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক পরিচয় এর পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সিμয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহ বিভিন্ন শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দা য়িত্ব পালন করছেন। তারা আরো জানান, একটি স্বার্থন্বেষী ও কুচুি ক্ত মহল রাজনৈতিক প্রতিহিংসা ও রাজনৈতিক ফায়দা লোটার জন্য জাহাঙ্গীর ফরাজির অবস্থান দুর্বল করতে এবং তাহাকে সামাজিকভাবে হেয় করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রকাশিত বিভিন্ন সংবাদে যে অস্ত্র মামলা প্রসঙ্গ উঠে এসেছে তা বর্তমানে বিচারাধীন। বাংলাদেশের আইন অনুযায়ী আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার আগে কোন ব্যি ক্ত কে অপরাধী হিসেবে গণ্য করা ন্যায় বিচার পরিপন্থী। নেতৃবৃন্দ আশাবাদ ব্য ক্ত করেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সত্য উন্মোচিত হবে এবং উদ্দেশ্য প্রণোদিত কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সর্বস্তরের মানুষ সঠিক ও নিরপেক্ষ মূল্যায়ন করবেন। তাহারা আরো জানান যে কুচμী মহল এই মিথ্যা ও বিভ্রান্ত কর অপপ্রচার চালাচ্ছে তাহারা কেহই পূর্বে বিএনপি রাজনীতির সাথে ছিলেন না, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে এসেছেন। আমরা বিএনপির নেতাকর্মী ও উপজেলার হাজার হাজার জনগণ জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সাথে দেখা করতে গেলে তিনি সকলকে ধৈর্য ধারণ করে অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার অনুরোধ জানান।