রাজশাহী ব্যুরো: দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিতে হবে ঘর থেকেই। পরিবারের সদস্যদের সচেতনতা, আগাম সতর্কবার্তা মেনে চলা এবং সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে। এ বার্তা সামনে রেখে পবা উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় 'ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি' প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যেথৗভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন। তিনি বলেন, 'দুর্যোগ মোকাবিলায় ব্যি ক্ত গত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি। পরিবারের প্রত্যেক সদস্যকে দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা ও আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে আমরা একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারি।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম এবং নওহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী পালু, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশফিকুর রহমান রাশেল, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরিবার থেকে: ইউএনও পবা