ইসলামপুরে প্রস্তাবিত জায়গায় ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন (জামালপুর) : জামালপুর জেলার ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি একতা বাজারে নির্ধারিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের উদ্বোধনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত সোমবার বিকেলে গোয়ালেরচর ইউনিয়নবাসীর আয়োজনে চেরৗাস্তা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তাঁরা। ওই মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম শেখের সভাপতিত্বে ব ক্ত ব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সাবেক মেম্বার শহিদুলস্নাহ শেখ, রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।