শ্রীমঙ্গলে আউশের আবাদ, মাঠে ধান কাটার উৎসব- ফলনও আশাব্যঞ্জক (শ্রীমঙ্গল, মেলৗভী বাজার) : শ্রীমঙ্গলে চলতি মেসৗুমে আউশ ধানের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ধান কাটা শুরু হয়েছে। মাঠপর্যায়ে ধানের ফলনও ভালো হওয়ায় কৃষক ও কৃষি বিভাগের মধ্যে দেখা দিয়েছে আশাবাদ। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এ মেসৗুমে আউশ ধানের উৎপাদন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মেসৗুমে উপজেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৮২ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১০১.১ শতাংশ জমিতে আউশের আবাদ হয়েছে। শ্রীমঙ্গল কৃষি সম্প্রসারণ দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর জানান, কৃষকদের মধ্যে আউশ ধান চাষে আগ্রহ বৃদ্ধি, সরকারি প্রণোদনা, কৃষি বিভাগের নিবিড় পরামর্শ, আধুনিক কৃষি প্রযুি ক্ত ব্যবহার এবং বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী কার্যμমের কারণে এবার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, বর্তমানে হেক্টরপ্রতি গড়ে প্রায় ৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন পাওয়া যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকরা সময়মতো সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করলে ফলন আরও বাড়তে পারে। এতে আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান ও সুমা পাল জানান, চলতি মেসৗুমে আউশ আবাদ সম্প্রসারণে উপজেলার ৮১৯ হেক্টর জমিতে প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী মাঠে উন্নত জাতের আউশ ধান ও আধুনিক কৃষি প্রযুি ক্ত প্রদর্শনের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।