চঁাদপুর হাইমচরে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম,র যোগদান মোঃ শফিক তপাদার, চঁাদপুরঃ- চঁাদপুর হাইমচর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে মো: নজরুল ইসলাম নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। রবিবার ২৩ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে হাইমচর উপজেলা কার্যালয়ে তঁার দায়িত্বভার গ্রহণ করেন।ইতিপূর্বে কক্সবাজারের ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানকৃত কর্মকর্তা মো: নজরুল ইসলামকে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। (নিজ জেলা: কুমিলস্না) সরকারি দাবী আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩ (৩) মোতাবেক তঁাকে এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখের স্মারক মূলে ইতিপূর্বে জারিকৃত জনাব মীর কামরুজ্জামান কবিরকে হাইমচর উপজেলায় পদায়নের আদেশটি বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নতুন ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যμমে তঁার সহযোগিতা কামনা করেন।