বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি (হিলি, দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের দুই দশক। ২০০৬ সালের এই দিনে কয়লাখনি প্রকল্প বাতিল এবং যু ক্ত রাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। সেদিন দুপুর ২টার দিকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিমতলা মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ ও তৎকালীন বিডিআর সদস্যরা বাধা দেন। আন্দোলনকারীরা সেই বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ ও বিডিআর মিছিলে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালায়।