দাউদকান্দি পেরৗ প্রশাসক কর্তৃক ফ্রী মশারী বিতরণ স্টাফ রিপোর্টার: দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান প্রতিদিন আপডেট তথ্য দিচ্ছেন। এরই আলোকে গতকাল মঙ্গলবার ঝুঁকি এড়াতে দাউদকান্দি উপজেলার পেরৗ সভার বিভিন্ন জনের মাঝে ফ্রী মশারী বিতরণ করেন পেরৗ প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ। হতদরিদ্র দিনমজুর ফুটপাতের কর্মজীবীদের মাঝে তিনি মশারী বিতরণ কালে স্ব স্ব দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী সাথে ছিলেন। নাহিদ আহমেদ জানিয়েছেন প্রচুর চাহিদা থাকলেও পেরৗ সভার হতদরিদ্র স্থায়ী বাসিন্দাদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ েμতা সাধারণ মশারী চাইলেও তঁাদেরকে দেওয়া সম্ভব হয়নি।