ভয়ংকর সেই সম্পর্কে প্রতিদিনই কঁাদতেন নায়িকা, করাতে হয়েছে চোখের অস্ত্রোপচারও বিনোদন ডেস্ক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন তঁার জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে একটি 'বিষা ক্ত ' (টক্সিক) সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কের মানসিক নির্যাতন তঁার জীবনে এমন প্রভাব ফেলেছিল যে আতঙ্কের আμমণ (প্যানিক অ্যাটাক), দ্রুত ওজন কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল তঁাকে।ধন্যা ভার্মার সঙ্গে 'আই অ্যাম উইথ ধন্যা ভার্মা' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অনুপমা বলেন, তিনি ওই সম্পর্ককে 'নার্সিসিস্টিক অ্যাবিউজ' বা আত্মকেন্দ্রিক মানসিক নির্যাতনের অভিজ্ঞতা হিসেবে দেখেন। তঁার ভাষ্য, সম্পর্কটি এমন এক চেμ আটকে ছিল, যেখানে ভালোবাসা, ঝগড়া, মানসিক ভেঙে পড়া, ক্ষমা চাওয়া এবং আবার একই আচরণ্তসবকিছু বারবার ফিরে আসত। এ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে তঁার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে পড়ে। অনুপমা জানান, তীব্র উদ্বেগ, প্যানিক অ্যাটাক, বস্ন্যাকআউট, দ্রুত ওজন কমে যাওয়া, এমনকি কথোপকথনের পর বমি হওয়া এবং খেতে না পারার মতো সমস্যায় ভুগতেন তিনি। সবচেয়ে বড় ধাক্কা আসে, যখন অনুপমার শারীরিক অবস্থা কাজের ওপরও প্রভাব ফেলতে শুরু করে। তিনি বলেন, একসময় তঁার ডান চোখ অনবরত কঁাপতে শুরু করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে শুটিং বন্ধ রাখতে হয়। পরে হঠাৎ তঁার চোখের অশ্রুগ্রন্থি (ল্যািμমাল গস্ন্যান্ড) ফুলে যায় এবং অস্ত্রোপচার করাতে হয়। নিজের সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনুপমা বলেন, 'আমার শরীরে এমন অনেক ক্ষত রয়েছ্তেশারীরিক নির্যাতনের কারণে নয়, কিন্তু শরীর ও মনে এমন কিছু ক্ষতি হয়েছে, যা কোনো দিনই পুরোপুরি সেরে উঠবে না।' অনুপমা আরও জানান, এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে তা নয়।