গলস্নাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নব ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা স্টাফ রিপোর্টার ( চঁাদপুর) : চঁাদপুরের ফরিদগঞ্জের গলস্নাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ব ক্ত ব্য রাখেন নয়া ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। এসময়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্য এবং বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের কর্তৃপক্ষ। পরে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লায়ন ফখরুল আহমেদ ফয়সাল তার ব ক্ত ব্যে বলেন, একটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান যত ভালো হবে, ততই ওই এলাকায় সামগ্রিক উন্নয়ন হবে। তখন প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যাদির জন্য শুধু সরকারের উপর চেয়ে থাকা লাগবে না। তারপরও মাননীয় শিক্ষা মন্ত্রী যেহেতু আমাদের জেলার সন্তান। আমরা আশা করবো গলস্নাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাসহ সকল সমস্যা দূরীকরণে আমরা সহযোগিতা পাবো। তবে এর আগে অবশ্যই আমাদের তথা ছাত্র শিক্ষক ও অভিভাবকদের লেখাপড়ার দিকে নজর দিতে হবে। আমি আশা করবো এখানকার শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে তাকে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠার পথ তৈরি করে দিবেন। বিশেষ অতিথি হিসেবে ব ক্ত ব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ বলেন, আমরা চাই এই প্রতিষ্ঠানের নয়া সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফসয়ালের নেতৃত্বে এবং শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গলস্নাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় এই উপজেলার শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমিও আমার থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবো। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ভালো হলে এই এলাকার শিক্ষার্থীরা বাইরে গিয়ে লেখাপড়ার চিন্তা বাদ দিয়ে এখানেই থাকবে। আর এই এলাকাটি এমনিতেই একটি আদর্শ শিক্ষা ক্যাম্পাস হিসেবে গড়ে উঠেছে। সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমাম হোসেন, বিএনপি নেতা মনির হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি মামুনুর রহমান ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি বজলুর রহমান, বিএনপি নেতা বাবুল মন্ডল প্রমুখ।