init($el.children[0]))">
সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগের
শিকার এলাকাবাসী
রাজ আহামেদ, দেলৗতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দেলৗতপুর উপজেলার ২ নং খাস মথুরাপুর ইউনিয়নের অত্যন্ত
গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হোসেনাবাদ চার রাস্তার মোড়। প্রতিদিন শত
শত মানুষের যাতায়াতের এই রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগের কারণ
হয়ে দঁাড়িয়েছে পথচারীদের জন্য। পানি নিষ্কাশনের সঠিক পথ না থাকায় এই
কৃত্রিম জলাবদ্ধতা দিনের পর দিন স্থায়ী রূপ নেয়, যা স্থানীয় বাসিন্দা,
পথচারী এবং ব্যবসায়ীদের জীবনযাত্রাকে সম্পূর্ণ স্থবির করে দিয়েছে। নোংরা
ও দুর্গন্ধযু
ক্ত
এই পানির ওপর দিয়েই প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে
হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে, যার ফলে প্রায়ই ঘটছে
ছোট-বড় দুর্ঘটনা। এই জনদুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুি
ক্ত
পেতে হোসেনাবাদ
চার রাস্তার মোড়ের ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার ও আধুনিকীকরণের জন্য
স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ
কামনা করছেন ভু
ক্ত
ভোগী এলাকাবাসী।
