কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও বন্যা: ৩১৪ কোটি টাকার ফসলের ক্ষতি নিজস্ব প্রতিবেদক : টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপজেলায় ব্যাপক ফসলের ক্ষতি হয়। প্রায় ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, যার মধ্যে দেড়শ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়। এতে জেলার হাজার ৭৫২ কৃষকের প্রায় ৩১৪ কোটি ৮১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটল, জালি কুমড়া, লাউ, কাঁকরোল (কদুয়া), চিচিঙ্গা, বেগুন, মরিচ, করলা ও শসার আবাদ। চলতি খরিপ মেসৗুমে জেলায় ৩২ হাজার ৬৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭৪৪ দশমিক ৭২ মেট্রিক টন মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে। কিছু কৃষক উৎপাদন খরচের অংশবিশেষ তুলতে পারলেও অধিকাংশ সবজি চাষি বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার কৃষক মজিবর রহমান বলেন, ৯ শতাংশ জমিতে পটল চাষ করেছিলাম। বন্যা আর বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে।