সিরাজদিখানে আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত আনিছুর রহমান রুবেলঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে আল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা স্বারক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বালুচর বাজার জামে মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ দা.বা., পীর সাহেব মধুপুর। অনুষ্ঠানেআল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ইতক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আতাউল হক সরকার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ ক্ত া হিসেবে ব ক্ত ব্য রাখেন মাওলানা মুফতি রফিকুল আমিন ও হাফেজ মাওলানা মুফতি শাহজালাল ভাসানী।অনুষ্ঠানে অতিথিরা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা মানবিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে সমাজে অবদান রাখায় বিশিষ্ট ব্যি ক্ত বর্গকে সম্মাননা প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়