করিমগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত "জীবনের প্রতি হ্যঁা, মাদকের প্রতি না"মাদকমু ক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির আহ্বান মোঃ ফেরদেসৗ করিমগঞ্জ (কিশোরগঞ্জ)প্রতিনিধি কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি 'হ্যঁা', মাদকের প্রতি 'না'" শীর্ষক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব ক্ত ারা বলেন, মাদক শুধু একজন ব্যি ক্ত কেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। তাই মাদকমু ক্ত সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল"এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমু ক্ত সমাজ গড়ি"।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিমা। বিশেষ অতিথি হিসেবে ব ক্ত ব্য দেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমিন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহকারী পরিচালক জনাব মোঃ এনায়েত হোসেন এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শোহেব খান।সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (অতিরি ক্ত দায়িত্ব) জনাব মোঃ মাহবুবুর রহমান।ব ক্ত ারা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদকাসি ক্ত প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন, করিমগঞ্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ যেথৗভাবে এ কর্মসূচির আয়োজন করে।