init($el.children[0]))">
বন্যা মোকাবিলায়
সর্বোচ্চ বরাদ্দ
পেলো চট্টগ্রাম,
সারা দেশে কত
নিজস্ব প্রতিবেদক :
বন্যা,
অতিবৃষ্টি
ও
পাহাড়ি
ঢলে
ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেশের
৬৪ জেলায় ৪ কোটি ৬০ লাখ টাকা
এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন
চাল
বরাদ্দ
দিয়েছে
দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত
৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত
বিভিন্ন ধাপে এসব মানবিক সহায়তা
বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিি
-
নয়র
তথ্য
অফিসার
মোহাম্মদ
মাহবুবুর রহমান জানান, বন্যা ও
অতিবৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম,
কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি,
বান্দরবান,
মেলৗভীবাজার
ও
হবিগঞ্জ। এই সাত জেলার জন্য
মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং
৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল
বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৫৭
জেলার জন্য সাধারণ বরাদ্দ হিসেবে
দেওয়া হয়েছে মোট ২ কোটি ৮৫
লাখ টাকা ও ৫ হাজার ৭০০ মেট্রিক
টন চাল। তিনি জানান, সবচেয়ে
বেশি সহায়তা পেয়েছে চট্টগ্রাম
জেলা। বিভিন্ন ধাপে জেলাটির জন্য মোট ৬৫ লাখ টাকা এবং ১ হাজার ২০০
মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ জুলাই সাধারণ বরাদ্দ
হিসেবে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল, ৯ জুলাই ২৫ লাখ টাকা ও
৩০০ মেট্রিক টন চাল, ১০ জুলাই ৫ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং
১২ জুলাই আরও ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল দেওয়া হয়।
কক্সবাজারের জন্য মোট ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা
হয়েছে। খাগড়াছড়ি পেয়েছে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল।
রাঙামাটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন
চাল। এর মধ্যে সর্বশেষ ১২ জুলাই জেলাটিকে অতিরি
ক্ত
৫ লাখ টাকা ও
১০০ মেট্রিক টন চাল দেওয়া হয়।
বান্দরবানের
জন্য
২০
লাখ
টাকা
ও
৪০০
মেট্রিক
টন
চাল
এবং
মেলৗভীবাজারের জন্য ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া
হয়েছে। হবিগঞ্জ পেয়েছে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সাত জেলার বাইরে দেশের অন্য ৫৭
জেলার প্রত্যেকটিকে সাধারণ মানবিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা এবং
১০০ মেট্রিক টন করে চাল দেওয়া হয়েছে। সে হিসাবে এসব জেলার জন্য
মোট বরাদ্দ দঁাড়িয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা ও ৫ হাজার ৭০০ মেট্রিক টন
চাল।
