init($el.children[0]))">
বিনোদন রিপোর্টার :
আরিফিন শুভ ও মিমকে সর্বশেষ দেখা গেছে 'সাপলুডু' ছবিতে। এরপর তঁারা দুজন
নিজেদের মতো ছবির কাজে ব্যস্ত ছিলেন। বিরতির পর তঁাদের ফেরালেন পরিচালক
সাইফ চন্দন, তঁার পরিচালিত 'মালিক' ছবির মাধ্যমে। 'মালিক' ছবির শুটিং গোপনেই
সেরেছেন পরিচালক। এমনকি ছবির মহরতও করেননি। টিমের ইচ্ছা ছিল ছবির পুরো
কাজ শেষ করে প্রচারণা শুরু করার। তাই ছবিটি সম্পর্কে আগেভাগে তেমন কিছুই
জানা যায়নি। গোপনে শুটিং করলেও 'মালিক' ছবির শুটিং স্পট থেকে একাধিক
স্থিরচিত্র ফঁাস হয়। তবে এসব নিয়ে কথা বলতে চাননি পরিচালক থেকে শুরু করে
নায়ক-নায়িকাও। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে 'মালিক' ছবির পোস্টার প্রকাশিত হয়।
চরিত্রের সম্পর্কে ধারণা দিতে 'ঈদ মোবারক মালিক!' ক্যাপশন দিয়ে পোস্টার প্রকাশ
করেন আরিফিন শুভ। আজ শনিবার মিম একসঙ্গে ১০টি স্থিরচিত্র পোস্ট করেন।
ক্যাপশনে লিখেছেন, '"মালিক" ছবির রোমান্টিক গানের কিছু দৃশ্যে।' শুটিং কোথায়
করেছেন, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি মিম। দমালিক' ছবির পরিচালক সাইফ
চন্দনের এটি সপ্তম সিনেমা। সর্বশেষ তঁার পরিচালিত 'লোকাল' সিনেমায় অভিনয়
করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে
কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে। পরিচালক জানিয়েছেন, 'মালিক' ছবির
গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে।
চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট করেছেন এবং ফিটনেস ট্রেনিং নিয়েছেন।
ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিনেমার জন্য প্রস্তুতিতে মিম টানা দেড়
মাস মহড়া করেছেন। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন
কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সিনেমার শুটিংয়ের বাইরে বিভিন্ন
পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম। শুটিং শেষ করেছেন ওয়াহিদ
তারেক পরিচালিত 'দিগন্তে ফুলের আগুন' সিনেমার। শমী কায়সার প্রযোজিত এ
সিনেমায় মিমকে দেখা যাবে শহীদুলস্না কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে।
এবার প্রকাশ্যে শুভ-মিমের রসায়ন
