ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, জরিমানা দেড় লাখ লালচঁান বিশ্বাস সুমন, গাইবান্ধা : গাইবান্ধা সাদুলস্নাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান চালিয়ে রং ক্ষতিকর রাসায়নিক মেশানো প্রায় ৬০ মণ হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভো ক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় মিল মালিক পারভীন বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালেক পাইকারের হলুদ মিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা জাতীয় ভো ক্ত া অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া, র্যাবের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশিস্নষ্ট সূত্র জানায়, ধাপেরহাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে হলুদ ও মরিচের গুঁড়া উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৬০ মণ ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়, যাতে পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে।সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, "জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভো ক্ত াদের স্বাস্থ্য নিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"