মোলস্নাহাটে অসহায়- দু:স্থদের নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ (মোলস্নাহাট, বাগেরহাট) : বাগেরহাটের মোলস্নাহাট উপজেলায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যি ক্ত দের মাঝে নগদ অর্থ সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দু:স্থ ২২টি পরিবারের সদস্যদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান এবং ৮জন প্রতিবন্ধী ব্যি ক্ত দের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথির ক্ত ব্যে সংসদ সদস্য মো: মশিউর রহমান খান বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।