কলমাকান্দায় বোরো ধান সংগ্রহ শুরু (কলমাকান্দা; নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রশাসন উপজেলার খাদ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যাবধানে উপজেলায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করা হয়। এইদিন সকাল থেকে উপজেলার হাওরাঞ্চলের কৃষকরা উপজেলা খাদ্য গুদামে ধান নিয়ে আসেন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা মুসলিমা খাতুন কৃষকদের সতস্ফুত অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করেন।