ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্কে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীগণ মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কে গরুর হাট বসানো হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রশাসক রুকুনোজ্জামান রোকন এর দিকনির্দেশনায় ও বর্জ্য ব্যবস্‌হাপনা মহব্বত আলীর সার্বিক তত্বাবধানে গরুর হাটের পরিবেশ তৈরি করতে ময়মনসিংহ সিটি করপোরেশন এর পার্কের সুপারভাইজার মিলন মিয়া ও রুবেল রানা এর নেতৃত্বে ৩০ জন পরিচ্ছন্ন কর্মী নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে। এবারের ঈদে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন এর পক্ষ থেকে প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীকে ঈদ উপহার এবং ৫০০০ টাকা করে ঈদ বোনাস দেওয়া হয়েছে। উপহার ঈদ বোনাস পেয়ে পরিচ্ছন্ন কমী জরিনা,মমতা,সাজেদা,মিতা হরিজন,হেমন্তী হরিজন,রায়া বইমারী জানান এবার আমরা অনেক খুশী এবং অনেক ভালো ভাবে ঈদে আনন্দ করবো। আমরা এবার প্রথম ঈদে বোনাস পেয়েছি, আমরা প্রশাসক স্যারের জন্য দোয়া করি। সুপারভাইজার মিলন মিয়া ও রুবেল রানা জানান আমাদের প্রশাসক সাহেব অনেক ভালো। স্যারের নিদের্শনা অনুযায়ী আমরা ঈদ উপলক্ষে পার্কের সেন্দৗর্য বাড়াতে ও হাটের পরিবেশ তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। এই গরুর হাট ২৫ মে সকাল হতে দিনরাত চব্বিশ ঘণ্টা এবং ঈদের দিন পর্যন্ত চলবে।