init($el.children[0]))">
সিরাজদিখানে শিশু রামিসার ধর্ষণ
ও হত্যার প্রতিবাদে উপজেলা
ছাত্রদলের মানববন্ধন
আনিছুর রহমান রুবেল :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকার পলস্নবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার
প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে)
বেলা
১১টার
দিকে
সিরাজদিখান
এলাকায়
বাংলাদেশ
জাতীয়তাবাদী
ছাত্রদলর সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন
করা হয়।এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা
অংশ নেন।মানববন্ধন পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা ছাত্রদলের
সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসাইন নাজিম।এসময় উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফকাত হোসেন রকি,
সিরাজদিখান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম হাসান, ছাত্রনেতা
বোরহান, সুমন, সোয়েব, নয়ন, শাকিব, রিমন হোসেন প্রমূখ।এছাড়াও
আদর্শ
কলেজ
ছাত্রদলের
সভাপতি
আবু
রায়হানসহ
বিভিন্ন
পর্যায়ের
নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।সাফকাত হোসেন রকি বলেন, নিষ্পাপ
শিশু রামিসার ওপর বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের
দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়
আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
