মামলার রায়, ফঁাসির আদেশ মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মোঃ শাকিল হোসেন (২৪) নামের এক ধর্ষককে ফঁাসির আদেশ দিয়েছেন জেলা শিশু সহিংসতা আদালত। দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্যদিবসের মধ্য এই মামলার রায় হলো। রোববার (২ মে) দুপুর দুটার দিকে মেহেরপুর জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ফঁাসি রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিটর এ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন। দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চঁাদপুর গ্রামের আব্দাল হাসানের পুত্র। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলা চঁাদপুর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তার পিতাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন শিশুটিকে অস্ত্রের ভয় দেখিয়ে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে মেয়েটির পিতা মোঃ ইসানুল হক গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ ধর্ষককে আটক করে কারাগারে প্রেরণ করে। আদালত ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলায় ১১ জন সাক্ষীর ভার্চুয়ালি ভিডিও কলে ও সশরীরে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যতে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় ধর্ষক শাকিব হোসেনকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আদালতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। মৃত্যুদণ্ড রায়ে ধর্ষিত শিশুর পরিবার খুশি বলে জানান। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনের আইনজীবী মারুফ আহমেদ বিজন উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।