init($el.children[0]))">
হামে মৃত্যুতে শীর্ষে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
দেশে হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। পরিস্থিতি μমেই ভয়াবহ
রূপ
নিচ্ছে।
স্বাস্থ্য
অধিদফতরের তথ্য অনুযায়ী,
চলতি বছর শনিবার (২৩ মে)
পর্যন্ত
হামের
উপসর্গে
এবং
নিশ্চিত
হামে
দেশে
৫১২
শিশুর
মৃত্যু
হয়েছে।
চলতি
বছর বিশ্বে এটি হামে সর্বোচ্চ
মৃত্যুর ঘটনা। বিভিন্ন দেশের
স্বাস্থ্য
অধিদফতরের
তথ্য
বিশেস্নষণ করে দেখা গেছে, এ
বছর বাংলাদেশ হামে মৃত্যুর
শীর্ষে। একই সময়কালে হাম
ও
উপসর্গে
দ্বিতীয়
সর্বোচ্চ
মৃত্যু হয়েছে সুদানে। সেখানে মারা গেছে ৩৭১ জন। ২০২৬ সালে হাম ও
উপসর্গে মৃত্যুতে বিশ্বে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান। দেশটিতে হামে
অন্তত ৭১ শিশুর মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে,
টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বের কিছু অঞ্চলে আবার হাম রোগের
পুনরুত্থান দেখা যাচ্ছে। বাংলাদেশে হামের এ নতুন প্রাদুর্ভাব সবচেয়ে
প্রাণঘাতী হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী,
২০২৬ সালে ভারত, পাকিস্তান, ইয়েমেন, মেক্সিকো, অ্যাঙ্গোলা, কাজাখস্তান,
ইন্দোনেশিয়া, সুদান ও ক্যামেরুনসহ বহু দেশে নতুন করে হামের প্রাদুর্ভাব
দেখা দিয়েছে। গত জানুয়ারিতে বাংলাদেশে রাজশাহী অঞ্চলের বিভিন্ন
জেলায় হামের প্রাদুর্ভাব
শুরু
হয়।
প্রথমদিকে রাজশাহী
ও
পার্শ্ববর্তী
চঁাপাইনবাবগঞ্জ জেলা থেকে হামে আμান্ত ও উপসর্গ নিয়ে শিশুরা আসতে
শুরু করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে মার্চের
তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞাত রোগে
৩৩ শিশুর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে হামের প্রাদুর্ভাব নিয়ে
তোলপাড় শুরু হয় সারা দেশে। তবে সেসময় অনেক শিশুর মৃত্যুর কারণ
হাম নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে রাজশাহী বিভাগের স্বাস্থ্য
কর্মকর্তাদের মতে, প্রথমে হামের প্রাদুর্ভাব ঘটে চঁাপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী
শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এই জেলায় হামে শিশুর মৃত্যু
হয়েছে বেশি। হাম ও হামের উপসর্গে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই সময়ের মধ্যে হাম সন্দেহে
১৬৪ এবং নিশ্চিত হামে ৫০ মৃত্যু হয়েছে, অর্থাৎ ২১৪ মৃত্যু হয়েছে এখন
পর্যন্ত ঢাকা বিভাগে। এরপরই আছে রাজশাহী বিভাগ, এখন পর্যন্ত হাম
সন্দেহে ৭৯ এবং নিশ্চিত হামে ২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য
অধিদফতর। এছাড়া চট্টগ্রামে হাম সন্দেহে ৪২ জন এবং নিশ্চিত হামে ১০
জন, বরিশালে হাম সন্দেহে ৩১ এবং নিশ্চিত হামে ১৯ জন, সিলেটে হাম
সন্দেহে ৪৯ এবং নিশ্চিত হামে ৩ জন, ময়মনসিংহে হাম সন্দেহে ৩৫ জন
এবং নিশ্চিত হামে ২ জন, খুলনায় হাম সন্দেহে ২১ জন এবং রংপুরে হাম
সন্দেহে ৫ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
